বীণাপাণি – অর্পিতা সিংহ চৌধুরী
শুক্লাম্বরা বীণাপাণি
বিদ্যা করেন দান।
বিদ্বানদের বুদ্ধি দিয়ে
রক্ষা করেন মান।
মুক্তাহার দোলে তাঁর
বক্ষস্থলমাঝে,
তাঁর হাসিতেই মুক্ত ঝরে
সংসার ও সমাজে।
কর্মে তাঁর আলোর আভা,
জ্ঞানেই তাঁর শোভা।
অবিদ্যাকে দূরে সরান,
যে করে তাঁর সেবা।
তিনিই পরম জ্যোতির্ময়ী,
দেন সবারে মুক্তি।
চির অবিচল তাঁর পদতলে
ভক্তগণের ভক্তি।
অর্পিতা সিংহ চৌধুরী
কনভারজেন্স,সংস্কৃত ভাষা শিক্ষিকা, আগষ্ট 2024 থেকে
Please email your comments/suggestions to soumyanetra.convergence@gmail.com